ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবিতে পিপিবির নেতৃত্বে মহিদুল্লাহ- লুবনা- লোকমান

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর স্টুডেন্টস ভলান্টিয়ার টিমের ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের(এএসভিএম) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিদুল্লাহ রহমানকে লিডার, চতুর্থ বর্ষের নিশাত লুবনা ও তৃতীয় বর্ষের মো. লোকমানকে কো-লিডার করে ২১ সদস্যের ভলেন্টিয়ার টিম কমিটি গঠিত হয়েছে।


ঘোষিত কমিটির সদস্যদের মধ্যে তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন উর্মী ঘোষ, নুরুল আমিন, নাঈম তালুকদার, মানজুমা আনিকা মুনমুন, কামরুজ্জামান শাওন ও শাফিন আহমেদ । 

দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন রেজওয়ানুল ইসলাম, নাহিদুর রহমান সাকিব, দীপক বিশ্বাস প্রিন্স, রাসেল রানা ও ফাতেমা-তুজ-জোহরা ওমি।


প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে আছেন মো. ওমর হোসেন, সালাউদ্দিন আইয়ুবী, শাহরিয়ার শাহীন বিহঙ্গ 

ও নিবির আহমেদ এবং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার থেকে আছেন অন্বেষা চক্রবর্তী পূজা, সাঈয়েদা মাইমা মেহজাবিন ও সামিউল ইসলাম।


শনিবার (১০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোল্ট্রি প্রফেসনাল'স বাংলাদেশ (পিপিবি), বশেমুরবিপ্রবি শাখার আয়োজনে  "Smart Farming: Where Data convert to Profit" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়, সেমিনারে উক্ত কমিটি ঘোষণা করা হয়। রাত ৯ টা ৫২ মিনিটে পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।


পিপিবি বশেমুরবিপ্রবি শাখার নবগঠিত কমিটির লিডার মহিদুল্লাহ রহমান বলেন, "সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই পিপিবি এর কো-অরডিনেটর অঞ্জন মজুমদার দাদাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহোদয়কে, আমাদের এই মহান কাজের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পিপিবি বশেমুরবিপ্রবি শাখার শ্রদ্ধেয় উপদেষ্টাগণ সহ কো-অরডিনেটরগণ এবং সদস্যগণকে। আমরা জানি যে, পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) একটি‌ ভলেন্টিয়ারমূলক সংগঠন। এটা সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারীদের মাঝে নিরাপদ পোল্ট্রি পণ্য উৎপাদনের জন্য সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে। সংগঠনটি সারাদেশে প্রান্তিক পোল্ট্রি খামারীদের আধুনিক ভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ, অনলাইন ভিত্তিক সর্বশেষ পোল্ট্রি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য প্রদান করে।


সর্বশেষ আমি আশা করছি, পিপিবি বশেমুরবিপ্রবি শাখার সকল উপদেষ্টামন্ডলী, কো-লিডার ও মেম্বারগণসহ আমাদের ডিপার্টমেন্টের সকলের সর্বোচ্চ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পিপিবি বশেমুরবিপ্রবি ইউনিটকে সারাদেশের ভেতর সেরা একটি ইউনিটকে হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ"।

Tag
আরও খবর