ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ, নিয়োগ পরীক্ষা স্থগিত

জয়পুরহাটের ক্ষেতলালে জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে শিক্ষক-কর্মচারীর পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।  


জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রার্থীরা নিয়োগ পরীক্ষা অংশ নিতে আসার পর হঠাৎ করেই সকাল ৯ টার দিকে মাদ্রাসার মূল ফটকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ টাঙানো হয়। এ সময় মাদ্রাসায় শুধু একজন নিরাপত্তা কর্মী ছাড়া শিক্ষক-কর্মচারীরা কেউ ছিলেন না। পরীক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর ফিরে গেছেন। 


পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থাগিতের নোটিশে অনিবার্য কারণ দেখানো হয়েছে। তবে  উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগে  মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও  মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে  প্রায় ৭০ লাখ টাকার ঘুষবাণিজ্যের অভিযোগ তোলা হয়। শিক্ষক কর্মচারীর পাঁচটি পদে পাতানো নিয়োগ পরীক্ষা বাতিলের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। বড়তারা ইউনিয়ন পরিষদের  সদস্য রুহুল আমিন তাঁর ফেসবুকে অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার আগের দিন এই স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যার্টাসের পর আজ শুক্রবার পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বড়তারা ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দীন ও মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগে ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডিজির প্রতিনিধি আসেননি। একারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শুক্রবার সকালে সরজমিনে ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, মাদ্রাসার মুল ফটক বন্ধ রয়েছে। মুল ফটকের নোটিশ টাঙানো রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, এতদ্বারা এত জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অদ্যই ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তীতে তারিখ জানানো হবে।  


মাদ্রাসার নিরাপত্তা কর্মী মামুনুর রশিদ বলেন, আজ শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা সকাল দশটায় শুরু হওয়ার কথা ছিল। অধ্যক্ষ স্যার মাদ্রাসায় আসেননি। তিনি সকাল ৯ টার একটু আগে আমাকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ পাঠিয়েছেন। আমি সকাল ৯ টায় মাদ্রাসার মুল ফটকের নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ টাঙিয়ে দিয়েছি। পাঁচটি পদের পরীক্ষার্থীরা মাদ্রাসায় এসে অপেক্ষা করে চলে গেছেন। আমি ছাড়া অন্য শিক্ষক কর্মচারীরা মাদ্রাসায় আসেননি।


অফিস সহকারী পদে আবেদনকারী বড়তারা গ্রামের আরিফুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ১০ টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদ্রাসার ফটকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করে বাড়িতে ফিরে যাচ্ছি।


বড়তারা ইউপি'র ৭ নং ওর্য়াডের সদস্য রুহুল আমিন বলেন, আমার ওর্য়াডের জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে লোক নিয়োগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন ও মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের রেজাউল করিম প্রায় ৭০ লাখ টাকা নিয়োগবাণিজ্যে করেছেন বলে জানতে পেরেছি। আজ শুক্রবার তাঁরা পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করতে চেয়েছিলেন। এঘটনাটি জানার পর নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে আমার ফেসবুকে অ্যাকাউন্টে পোষ্ট দিয়েছিলাম। পাশাপাশি ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তাদের জানিয়েছিলাম। এরপর আজকে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেকের কাছে নিয়োগের কথা বলে সভাপতি ও অধ্যক্ষ টাকা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েক আমার কাছে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। 


জামুহালী গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, আমার ছেলে মোঃ ফেরদাউস অফিস সহকারী পদে আবেদন করেছেন।  মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনকে প্রায় দুই বছর আগে পাঁচ লাখ টাকা দিয়েছি। তিনি নিয়োগ  পরীক্ষার দুই দিন আগে আমার কাছে অফিস সহকারী পদের জন্য ১৬ লাখ টাকা চেয়েছিলেন। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে চেয়ারম্যানকে বলেছি। তখন চেয়ারম্যান আমাকে বলেছেন, টাকা যার চাকুরি তার। একই পদে অনেকের কাছে টাকা নেওয়ার কথা জেনেছি।


জামুহালী গ্রামের বাসিন্দা আজিজার রহমান বলেন, আমার ছেলে মোঃ সৌরভ হোসেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেছেন। মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিমের সঙ্গে আমার ১৫ লাখ টাকা চুক্তি হয়েছিল। দুই মাস আগে অধ্যক্ষের কথামতো একজনার মারফতে প্রথমে আড়াই লাখ টাকা দিয়েছি। এরপর নিশ্চিন্তা বাজারের একটি রড-সিমেন্টের দোকানে বসে অধ্যক্ষ সাহেব আমার কাছে সাড়ে সাত লাখ টাকা নিয়েছেন। মোট দশ লাখ টাকা দিয়েছি। এখন ওই পদে আরও বেশি টাকা পেয়ে অধ্যক্ষ সাহেব আমার ছেলেকে নিয়োগে গড়িমসি করছেন।


বড়তারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন লতিফ বলেন,  পাঁচটি পদে ঘুষবাণিজ্যে করা হয়েছে। আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষার আয়োজনের দাবি করছি। যারা ঘুষবাণিজ্যের সঙ্গে জড়িত তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।   


ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে  বড়তারা ইউপির চেয়ারম্যান ও জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বলেন, মাদ্রাসায় জনবল নিয়োগে কারও কাছে একটি টাকাও নেওয়া হয়নি। কেউ প্রমাণ দিতে পারবে না। ডিজির প্রতিনিধি আসেননি একারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।


ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার  অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম বলেন, উপাধ্যক্ষসহ পাঁচটি পদে মোট ৪৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। আজ শুক্রবার সকাল দশটায় পাঁচটি পদে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডিজির প্রতিনিধি আসছেন না বলে জানানোর পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।


ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ  সরকার বলেন, জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা জেনেছি।

আরও খবর