ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

থামছে না জাটকা নিধন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 17-02-2024 03:31:59 pm

ইলিশ আমাদের জাতীয় সম্পদ। কিছু অসাধু চক্রের অপ্রাপ্ত বয়সের ইলিশ মাছের নিধন ও বাজারজাত করনের কারণে ইলিশ আজ প্রায় বিলুপ্তের পথে। প্রশাসনের নাকের ডগা দিয়েই চলছে শিবচরের বিভিন্ন জায়গায় জাটকা বেচাকেনা। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা নদীতে অবাধে চলছে জাটকা নিধন। শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তার কর্তব্যে অবহেলা ও ঢিলেঢালা অভিযানের ফলে জেলে ও অসাধু ব্যবসায়ীদের চলছে মহা উৎসব। তারই ফল হিসেবে শিবচরের হাটে বাজারে আড়ৎ গুলোতে  প্রকাশ্যে অবাদে বিক্রি হচ্ছে জাটকা।

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত বছরের ১লা নভেম্বর থেকে ৩০ই জুন পর্যন্ত আট মাস নদীতে ১০ ইঞ্চির নিচে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সেখানে বলা হয়েছে, এ সময় জাটকা ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত করা যাবে না। অথচ এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবচরে পদ্মায়  অবাধে চলছে জাটকা নিধন।
শিবচর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা গেছে, প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। তারমধ্যে রয়েছে মাদবরচরহাট,কুতুবপুরহাট,শেখপুর হাট,পুরাতন ঘাটের বেইলিব্রিজ, শিবচর বাজার,বাংলাবাজার। জাটকা নিধনের কথা স্বীকার করেছেন অনেক জেলে। একাধিক জেলের সাথে কথা বলে জানা যায়, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের যে পরিমাণ বরাদ্দ দেয়া হয়, তা সবাই সমান ভাবে পায় না। বিকল্প পথ না থাকায় সংসার চালাতে বাধ্য হয়ে তারা নদীতে মাছ শিকারে যাচ্ছেন।
চরজানাজাত নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (ইনচার্জ) আনিছুর রহমান কে পাওয়া যায়নি সে ছুটিতে আছে বলে জানান। ‘এদিকে নৌ-পুলিশের প্রতিনিয়ত নদীতে অভিযান চালানোর পাশাপাশি বাজার অভিযান করার কথা থাকলেও  এখানে তার ব্যাতিক্রম। চরজানাজাত নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পাশেই রয়েছে একটি মৎস্য আড়ৎ ও একটি বাজার আর সেখানে প্রতিনিয়ত চলে ঝাটকা বেচা-কেনার ধুম।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম প্রথমে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তার দায়িত্বে অবহেলার কথা জানতে চাইলে তিনি জানান জনবল সংকটের কারণে সঠিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তার পরও অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন জেলেকে জেল-জরিমানা করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুুন বলেন, মৎস্য কর্মকর্তা ঢিলেঢালা ভাবে অভিযান করছেন। সঠিকভাবে অভিযান পরিচালনা করা হয়নি, তিনি এসময় আরও বলেন আগামীতে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে