ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরকার গঠন নিয়ে পাকিস্তানে নতুন জট

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-02-2024 02:34:04 am

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা ৯২টি আসনে জয় পান।

নওয়াজ শরীফের মুসলিম লীগ (পিএমএলএন) পায় ৭৫টি আসন। আর বিলাওয়াল ভু্ট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় তুলে নেয়। বাকি আসনগুলো পায় ছোট দলগুলো।


নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। নির্বাচন হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও-কোন দল সরকার গঠন করবে সেটি এখনো নিশ্চিত হয়নি।


নির্বাচন শেষ হওয়ার পরপর সরকার গঠনের জন্য দৌড়ঝাপ শুরু করেছিল নওয়াজ শরীফের পিমএলএন। তারা বিলাওয়াল ভু্ট্টোর পিপিপির সঙ্গে জোট গঠনের চেষ্টা শুরু করে। তবে গত ১৩ ফেব্রুয়ারি পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জানান তারা সরকারে যোগ দেবেন না। এর বদলে পিপিপি বিরোধী দল হিসেবে সংসদে যাবে। তিনি বলেন, ‘সরকার গঠন করার মতো ম্যান্ডেট আমাদের নেই।’ 


এদিকে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইমরান খান তার দল পিটিআইকে নির্দেশ দেন- জাতীয় পরিষদে যেন বিরোধীদল হিসেবে যায় তারা।


বিলাওয়াল ও ইমরানের কথায় স্পষ্ট, তারা সরকার গঠন বা সরকারে যোগ দেয়ার পরিবর্তে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। কিন্তু শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমে আসা নতুন এক খবরে বলা হয়, নওয়াজ শরীফের পিএমএলএনের একটি অংশ ‘সরকার গঠন’ নিয়ে আপত্তি জানিয়েছে। ওই অংশের ভাষ্য, যেহেতু তারা একক সংখ্যাগরিষ্ঠতা বা কোনো ধরনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেহেতু তাদের সরকার গঠন করা উচিত হবে না। তাদের আশঙ্কা, যদি তারা সরকার গঠন করেনও সেটি খুবই দুর্বল সরকার হবে এবং খুব বেশিদিন টিকতে পারবে না।


পিএমএল-এনের অন্যতম জ্যেষ্ঠ নেতা খাজা সাদ রফিক দলের এই অংশের নেতৃত্বে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শুক্রবার খাজা সাদ রফিক বলেন, ‘পিটিআই যেহেতু সবচেয়ে বেশি আসন পেয়েছে, তাই তাদেরই উচিত পিপিপির সঙ্গে জোট করে সরকার গঠন করা। দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে এই মুহূর্তে সরকার গঠনে নেতৃত্ব দেয়ার মানে হলো নিজের মুকুটকে কাঁটা দিয়ে সজ্জিত করা এবং আমরা মনে করি, পিএমএল-এনের এমন কোনো ইচ্ছে নেই।’


যদিও পিএমএলএন আনুষ্ঠানিকভাবে গোটা দলের পক্ষ থেকে এখনো কিছু ঘোষণা করেনি, তবে সরকার গঠনে তাদের অনেক নেতারই যে আপত্তি আছে তা পরিষ্কার।


শেষ পর্যন্ত যদি তারা সরকারে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত নেয় তাহলে কী হবে পাকিস্তানে? ইমরান, বিলাওয়াল তো আগেই বলে দিয়েছেন, তারা সরকার গঠন করবেন না। কে তাহলে পরবর্তী সরকার গঠন করবে? তবে কি ‘গুঞ্জন‘ সত্যি হবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে? পাকিস্তানের সর্বত্র এখন চলছে এসব আলোচনা। পাকিস্তানি টিভি চ্যানেলগুলোতে চলছে ‘উৎকণ্ঠা’র বিশ্লেষণ।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৫ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে