সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এলিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-02-2024 08:35:13 am


ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস এর (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ্যালিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূলবক্তা হিসেবে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং পুরকৌশল সেক্টরে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ আশরাফুল ইসলাম। এসময় ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ সুমন, সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. হাসান ইমাম, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আব্দুল ওয়াহাব সবুজ, প্রভাষক রিজভান আহমেদ রাফসান, প্রভাষক আফরাদ ইবনে হারুন, প্রভাষক নাফিসা আনজুম রিমি, প্রভাষক হোসনেয়ারা বেগম সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকতারা উপস্থিত ছিলেন।


সেমিনারের মূলবক্তা মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে এলিভেটেড কোরিডরের প্লানিং, ডিজাইন, সোশিও ইকোনমিক ইমপেক্ট, এনভায়রনমেন্টাল ইমপেক্ট, ইকোনমিক রিটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন।এসময় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে