জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

তীক্ষ্ণ দৃষ্টিতে লিগ্যাল রিসার্চের প্রয়োজনীয়তা।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 19-02-2024 12:32:52 pm

মোঃ নাজমুল হাসান


লিগ্যাল রিসার্চ আইনের ছাত্রদের জন্য একটি অপরিহার্য বিষয়। বিদেশি সব বিশ্ববিদ্যালয়েই আইন বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে লিগ্যাল রিসার্চ বাধ্যতামূলকভাবে পড়তে হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হলো গবেষণাভিত্তিক শিক্ষা। আইন হলো বিস্তর ব্যবহারিক উপাদান সম্বলিত একটি সামাজিক বিজ্ঞান। সংসদ আইন তৈরি করে বটে, তবে সংসদ প্রণীত আইন হলো সম্পূর্ণ আইনটির অর্ধেক মাত্র। বাকী অর্ধেক নির্ভর করে ওই আইনটির প্রয়োগের উপর। বাংলাদেশ তৈরিকৃত আইনের দিকে বেশ সমৃদ্ধ একটি দেশ। প্রায় সব বিষয়েই আমাদের আইনের কোনো অভাব নেই। কিন্তু প্রায়োগিক দিক বিবেচনা করলে বাংলাদেশ বিশ্বের অন্যতম রুগ্ন একটি দেশ। এখানে যত উৎসাহে আইন বানানো হয়, প্রয়োগের ক্ষেত্রে ততোধিক নিরুৎসাহ ও নিদারুণ উদাসীনতা প্রদর্শন করা হয়। আইনের প্রায়োগিকতার ওপর এমন উপেক্ষার অন্যতম কারণ হলো আইন বিষয়ে যথাযথ গবেষণার অভাব। প্রতিবছর একের পর এক আইন তৈরি করা হচ্ছে কিন্তু এসব আইনের সাফল্য ও কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। কোনো কর্তৃপক্ষ নেই। এই হতাশাব্যঞ্জক পরিস্থিতি উত্তরণে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগগুলো এগিয়ে আসতে হবে। আইনের শিক্ষার্থীদেরকে লিগ্যাল রিসার্চ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। নানামুখী গবেষণার কারণে সমাজে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে। নাগরিকদের মধ্যে আইনি সচেতনতার বিকাশ রুল অব ল প্রতিষ্ঠার পূর্বশর্ত।


লিগ্যাল রিসার্চ করলে আইন বিষয়ক শিক্ষা পরিপূর্ণতা অর্জন করে। লিগ্যাল রিসার্চের কারণে প্রচলিত বিভিন্ন আইনের দুর্বলতা ও বিচার ব্যবস্থার ত্রুটিসমূহ বেরিয়ে আসে। সবচেয়ে বড় কথা হলো, লিগ্যাল রিসার্চের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সুপারিশ অনুসরণ করলে আইন ও বিচারব্যবস্থার নানান অসঙ্গতি, দুর্বলতাগুলো সহজেই দূর করা যায়। এতে করে জনবান্ধব বিচারব্যবস্থা গড়ে উঠে। 


বাংলাদেশের উচ্চশিক্ষা গবেষণামুখী নয়। সেজন্য এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে লিগ্যাল রিসার্চ কোনো কোর্স আকারে শেখানো হয় না। তবে, আশার কথা হলো, বিগত কয়েক বছরে এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লিগ্যাল রিসার্চ আলাদা কোর্স হিসেবে পড়ানো হচ্ছে। আশা করি খুবই দ্রুত লিগ্যাল রিসার্চে বাংলাদেশ শক্ত অবস্থান গড়ে তুলবে।


মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


Email: pressnazmulbd@gmail.com

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৬৪ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে