লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদ রানার পিএইচডি ডিগ্রি অর্জন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে ' Income Tax Evasion and Avoidance by Public and Private Sector Employees in Bangladesh : A Comparative Study'  শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মাসুদ রানা। 


ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভা ও ১২৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তার এ ডিগ্রি প্রদান করা হয়। 


ড. মোঃ মাসুদ রানা একই বিভাগ থেকে ইতোপূর্বে কৃতিত্বের সাথে বিভাগের স্নাতক ( বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি  সম্পন্ন করেছেন। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে অনুষদের ১ম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক লাভ করেন।


তার রয়েছে দেশ এবং দেশের বাহিরের সুনামধন্য জার্নালে প্রকাশিত একাধিক গবেষণা প্রবন্ধ। তিনি আরো নতুন নতুন গবেষণায়  নিজেকে আত্মনিয়োগ করতে চান। ড. মাসুদ রানা ১৯৮৬ সালের ২৩ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি (শেখপাড়া)  গ্রামের এক সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আকমল হোসেন এবং মাতার নাম রাবেয়া বেগম। 


ড. মোঃ মাসুদ রানা ২০০২ সালে শৈলকুপার সুনামধন্য বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং ২০০৪ সালে যশোর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে বানিজ্য বিভাগ হতে এইচএসসি পাশ করেন। পরে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বিবিএ (সম্মান) শ্রেণীতে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে ডিগ্রি সম্পন্ন করেন। পরে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে একই বিভাগ থেকে স্নাতকোত্তরে বিভাগে  প্রথম স্থান ও অনুষদে প্রথম স্থান হওয়ার কৃতিত্ব অর্জন করেন।


পড়ালেখা শেষে মাসুদ রানা প্রভাষক হিসেবে প্রথমে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এ যোগদান করেন। পরবর্তীতে প্রভাষক হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, সেখানে তিনি পরবর্তীতে সিনিয়র লেকচারার ও সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসের খন্ডকালীন শিক্ষকতা করেছেন।  বর্তমানে তিনি রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে  অবস্থিত সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে দায়িত্বরত আছেন। তিনি সকলের নিকট দু‘আ প্রার্থী।

Tag
আরও খবর