সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া মিরপুর আমলা ক্যাম্প ইনচার্জের চৌকশতায় ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার,গাড়ী জব্দ!


কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আমলা ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর এর চৌকশতায় মাদক বহনকৃত পিক-আপ গাড়ী সহ ১৮০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার,আসামী পলাতক। ২০/০২/২৪ ইং তারিখ দুপুর ০৩:১০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে

তথ্য পায় আমলা ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর, মিরপুর থানাধীন কাতলামারি গ্রামস্থ মেসার্স হক এল পি জি ফিলিং স্টেশনের  পূর্ব পাশে আমলা টু খলিশাকুন্ডি গামী আঞ্চলিক মহাসড়কের উপর একটি পিকআপের মধ্যে কাঁচা সবজির বস্তার মধ্যে মাদকদ্রব্য নেশাজাতদ্রব্য ভারতীয় অবৈধ ফেনসিডিল নিয়ে অবস্থান করছে মাদক পাচারকারী একটি সংঘবদ্ধ দল।উক্ত সংবাদের ভিত্তিতেই অফিসার ইনচার্জ মিরপুর থানাকে অবগত করেন এস আই আলমগীর,তাৎক্ষানাৎ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের উপস্থিতিতে উক্ত পিকআপের মধ্য থেকে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বুজতে পেরে কৌশলে পালিয়ে যায় পিকআপের চালক ও মালিক।উল্লেখিত অভিযান কুষ্টিয়া মিরপুর আমলা ক্যাম্প ইনচার্জ এসআই  আলমগীর ও সঙ্গীয় ফোর্সদের চৌশকশতায় সফল অভিযান সম্পন্ন হয়েছে।পিকআপে রক্ষিত মাদক ১৮০ বোতল উদ্ধারের পর উক্ত পিকআপ বিষয়ে যাচাই-বাছাই চলমান ও পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছেন অভিযানিক দল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১) সারনির ১৪(গ)/৩৮ ধারাতে নিয়মিত মামলা রুজু হয়েছে।পিক আপ সহ মাদক উদ্ধার অভিযানের বিষয়ে কুষ্টিয়া জেলার পুলিশের মিরপুর আমলা ক্যাম্প ইনচার্জ

এসাআই আলমগীর এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের পূর্ব ঘোষনা অনুযায়ী,অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এ্যান্ড ক্রাইম)স্যারের সকল সময়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী,মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যার ও আমাদের মিরপুর অফিসার ইনচার্জ স্যারের সঠিক দিক নির্দেশনায় অভিযান সম্পন্ন করেছি,এছাড়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের মিরপুর থানা তথা

কুষ্টিয়া জেলা পুলিশের সকল ইউনিট সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষ নেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর