ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঘুম থেকে উঠে কুলি না করে পানি পানে যত উপতারিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2024 04:31:51 am

সকালে ঘুম থেকে উঠেই অনেকে কাজে নেমে পড়েন। সব কাজ শেষ করেই তবে সকালের নাস্তা সারেন। কিন্তু দিনের শুরুতেই কিছুটা সময় রাখতে হবে নিজের জন্য। বিছানা থেকে উঠে কুলি না করে এক গ্লাস পানি পান করার কথা বলছেন বিশেষজ্ঞরা। এতে পাবেন দারুণ উপকার। অভ্যাস আছে অনেকের। এই অভ্যাস ভালো নাকি খারাপ? তবে এর ফলে কী হয়, তা বেশির ভাগ মানুষেরই অজানা।


পুষ্টিবিদরা বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে কুলি না করে এক গ্লাস পানি পান করেন, তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী হবে। কারণ, মানবদেহে মুখে যে স্যালাইভা বা লালা আছে, সেটি আমাদের জন্য অনেক উপকারী।


তাহলে চলুন জেনে নিই সকালে খালি পেটে পানি পান করলে কী কী উপকার পেতে পারেন–


১. সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা অনেকভাবে আপনার উপকারে আসবে। তার মধ্যে একটি হলো এটি হজমের সমস্যার সমাধান করে। রাতে সাত-আট ঘণ্টা ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে, তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি পুনরায় সচল হয়।


২. সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। যে কারণে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়।


৩. এ ছাড়া বাতের ব্যথা ও কিডনির সমস্যা কমাতেও সাহায্য করে সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস।


৪. বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেন কমাতেও কাজ করে এই অভ্যাস। তাই সুস্থ থাকার জন্য সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস ধরে রাখুন।


৫. ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করলে তা মানসিক বিকাশে সাহায্য করে। যেমন—স্মরণশক্তি বাড়ে।


৬. সকালে খালি পেটে পানি পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। এতে ব্রণ কমে। ত্বকের শুষ্কভাব দূর করে আর্দ্রভাব এনে দেয়।

আরও খবর

6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১৬ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪২ দিন ৪০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৬২ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে