রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে র‍্যালি, কেক কাটা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে স্কাউট আন্দোলনের পথিকৃৎ বিপির জন্মদিন উপলক্ষ্যে উপজেলা স্কাউটসের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-পরিচালক কোহিনূর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, গ্রুপ ইউনিট সভাপতি মোঃ আমিনুল হক বাবু, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করেন অতিথি ও স্কাউটস সদস্যরা।

Tag
আরও খবর