লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

অশীতিপর বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে

শতবর্ষী নয়তন নেছা। সরকার থেকে বয়স্ক ভাতা দেওয়া হয় ঝিনাইদহ সদরের পূর্ব কৃষ্ণপুর গ্রামের বিধবা এই নারীকে। তবে নয়তন নেছার সরকারি এই টাকা চলে যাচ্ছে স্থানীয় সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে।


জানা গেছে, ওই বৃদ্ধা বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তাঁর নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর দাদীর জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ০১৭১২৪৯০৮৯৬ নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। পরে বৃদ্ধার নাতি ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলুর।


এ অভিযোগ স্বীকার করে সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলু বলেন, আমি তো অন্যায় কিছু করি নাই। ইউপি সদস্যের দায়িত্বে থাকা সময়ে আমি আমার মোবাইল নাম্বার ওই বৃদ্ধার জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত করে দিয়েছিলাম। তাঁর কয়েকবছরের টাকা আমি নিয়েছি।


বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।


এ ব্যাপারে ঝিনাইদহের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সেসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Tag
আরও খবর