শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হাঁটতে গিয়ে পেয়েছে ১৭ কেজি ওজনের কোরাল মাছ, ১৮ হাজার টাকায় বিক্রি

বৃহস্পতিবার (২২-ফ্রেবুয়ারী) ভোর ৬ টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় সমুদ্রের বালিয়াড়ি থেকে এই বড় আকৃতির কোরাল মাছটি পাওয়া যায়।


এ বিষয়ে ছৈয়দা খাতুন এর সাথে কথা বলতে চাইলে তার পক্ষ থেকে তার স্বামী মো: আমিন প্রতিবেদককে বলেন, আমার স্ত্রীর ডায়াবেটিস আছে সেহেতু সে প্রতিদিনের মতন আজকে ও ভোর বেলায় হাঁটার জন্য বাহির হলে সমুদ্রের বালিয়াড়িতে পড়ে থাকা অবস্থায় ১টি কোরাল মাছ তার চোখে পড়ে। পরে মাছটি নিজ বাড়িতে আনলে গ্রামের উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় করে।


তবে, বড় আকৃতির এই কোরাল মাছটি পাশের একটি হ্যাচারিতে ১৮ হাজার টাকা মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান, মো: আমিন।


তসলিমা আক্তার নামে একজন বলেন, আমার ফুফু এই বড় কোরাল মাছটি পেয়ে অনেক খুশি হয়েছে আর আমরা যারা আত্মীয় স্বজন আছি সত্যি আমরা ও অনেক খুশি হয়েছি।


উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ মাহমুদ বলেন, আমার কাছে এটা নরমাল বিষয় বলে মনে হচ্ছে না। হয়তো বা এই মাছটি দলচ্যুত হয়েছে অথবা শারীরিক কোন অসুবিধার কারণে বালিয়াড়িতে আঁটকে গেছে।


তিনি আরও বলেন, সাধারণত জেলেদের জালে এই রকম বড় মাছ ধরা পড়ে। তবে, হাঁটতে গিয়ে এই রকম বড় আকৃতির কোরাল মাছ উখিয়ায় আগে পেয়েছে কি-না জানি না। আমি এই প্রথম শুনলাম।


Tag
আরও খবর