ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অধ্যাপক জয়নাল আবেদীনের-হেমনগর জমিদারের একাল-সেকাল বইয়ের মোড়ক উন্মোচন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরী ও সামন্ত যুগের ইতিহাস নিয়ে লেখা ‘হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এ বিখ্যাত জমিদার বাড়ির প্রাচীণ ইতিহাস ঐতিহ্য নিয়ে বইটি লিখেছেন প্রবীণ সাংবাদিক গবেষক অধ্যাপক জয়নাল আবেদীন।

গত সোমবার ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপÍাহব্যাপি বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।
 
এ সময় উপস্থিত ছিলেন  কবি তরুন ইউসুফ, বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষকুমার দত্ত, কবি ও ছড়াকার মামুন তরফদার, বনবিষয়ক গবেষক ও লেখক মোঃ কামরুল মোজাহিদ,শিক্ষক নেতা শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একই সাথে মামুন তরফদারের ‘টাঙ্গাইলের নীলচাষ ও নীলবিদ্রোহ এবং মোঃ কামরুল মোজাহিদের ‘পরগনা পুকুরিয়ার প্রাক-কথন’ বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়।

বইটির লেখক জয়নাল আবেদীন বলেন, এ অঞ্চলের ঐতিহ্যবাহী জমিদারবাড়ী হিসাবে হেমনগর জমিদারবাড়ীটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রয়েছে বাড়ীটির ইতিহাস ঐতিহ্য। রয়েছে জমিদারদের নানা স্মৃতিবিজড়িত স্থাপস্থ্যশৈলী। জমিদারবাড়ীর একাল সেকাল নিয়ে তিনি বইটি লেখেছেন।

লেখক অধ্যাপক জয়নাল আবেদনী তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পড়াশোনার শেষে মধুপুর কলেজে অধ্যাপনা করেন। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছে। চার দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে উত্তর টাঙ্গাইলে সাংবাদিকতা করে আসছেন। তিনি গ্রামীণ সাংবাদিকতায় পেয়েছেন একাধিক সম্মাননা। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক প্রদত্ত সম্মননা ও ময়মনসিংহ প্রেসক্লাব প্রদত্ত গ্রামীণ সাংবাদিকতায় সম্মননা পেয়েছেন। তিনি বন, প্রকৃতি, নদী-নালা, খাল-বিল, মুক্তিযুদ্ধ, ভাষা, নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠিসহ বিভিন্ন বিষয়ে চার দশকের বেশি সময় ধরে লিখে যাচ্ছেন। গড়ে তুলেছেন বিশাল তথ্য ভান্ডার। অধ্যাপক জয়নাল আবেদনী উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি।

Tag
আরও খবর