ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক দেশের জন্য অনুপ্রেরণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2024 02:20:23 am

২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের অবস্থান অর্জনে সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ফর অপারেশনস আনা বিজার্ড ।


তিনি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখতে গভীর সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কারের ওপর জোর দিয়েছেন। বিজার্ড বলে, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।”


বিশ্বব্যাংক প্রতিনিধি গতকাল তার প্রথম বাংলাদেশে সফর শেষ করেন।


বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেছেন, “আর্থিক ও রাজস্ব নীতিতে দ্রুত এবং সাহসী সংস্কার বাংলাদেশকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, আর্থিক খাতের ঝুঁকি কমাতে এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম করবে।”


বিজার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত চাহিদা পূরণে বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন।


বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকার চট্টগ্রাম বিভাগের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা এবং স্বাগতিক সম্প্রদায় উভয়ের প্রয়োজন মেটাতে দুটি নতুন প্রকল্পের জন্য ৬৫০ মিলিয়নেরও বেশি অর্থায়ন কর্মসূচি নিয়ে আলোচনা করছে। অর্থায়নের প্রায় অর্ধেক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ব্যবহার করা হবে এবং পুরোটাই অনুদানের শর্তে।


“বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য আমি খুবই গর্বিত যেটি লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে সাহায্য করেছে। আমরা কর্মসংস্থান সৃষ্টি, একটি শক্তিশালী বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং জলবায়ু ধাক্কা এবং ভবিষ্যতের স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখব।” তিনি বলেন।


সফরকালে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নারী উদ্যোক্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।


তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।


বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক প্রায় ৪১ বিলিয়ন ডলার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে অনুদান, সুদমুক্ত ঋণ এবং রেয়াতি ঋণের আকারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।


বর্তমানে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম আইডএ প্রোগ্রাম চলমান এবং বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী।

আরও খবর