সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমূখি শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহিষমারা কলেজের কৃষি খামারে ৩শতাধিক শিক্ষার্থীর হাতে উন্নত জাতের পেঁপে ও তরমুজের চারা তুলে দেওয়া হয়।চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।এতে সভাপতিত্ব করেন মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. ছানোয়ার হোসেন, সভাপতি কাজী আব্দুল মোতালেব, কলেজের শিক্ষক ও সুধিমন্ডলী প্রমূখ। 


মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক জানান, কলেজের প্রতিটি শিক্ষার্থীকে নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমুখি করার জন্য দুই বছর ধরে ফলদ বৃক্ষ রোপন ও সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে কলেজের কৃষিখামারে হাতে কলমে চারা রোপন ও পরিচর্যা শেখানো হয়ে থাকে। তারপর তাদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। তাদের রোপিত  ও পরিচর্যায় উৎপাদিত পণ্য দিয়ে পারিবারিক চাহিদা কিছুটা হলেও পুরণ হয়। একই সাথে মাসে একবার কলেজে সকল শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন করা হয়। সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল এই কাজে পরামর্শক হিসেবে কাজ করেছে।

আরও খবর