জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 02:06:48 pm

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে সাহায্যের জন্য ৬ হাজার ৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সূত্রে স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।


সোমবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন উন বলেন, ‘কনটেইনারগুলোতে ৩০ লাখের বেশি ১৫২ এমএম বা ৫ লাখ ১২২ এমএম আর্টিলারি শেল রয়েছে।’


শিন বলেন, ‘এখানে সম্ভবত দুই ধরনেরই মিশ্রণ থাকতে পারে। বলা যেতে পারে এখন পর্যন্ত অন্তত কয়েক লাখ গোলা–বারুদ পাঠানো হয়েছে।’


তিনি আরও বলেন, ‘কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ৩০ শতাংশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়োজিত কারখানাগুলো পুরোদমে তাদের কার্যক্রম চালু রেখেছে।’ তবে এ তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।


এদিকে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া সেপ্টেম্বর থেকে রাশিয়ায় ১০ হাজারের বেশি কন্টেইনার অস্ত্র বা এর সাথে সম্পর্কিত উপকরণ সরবরাহ করেছে। বিনিময়ে উত্তর কোরিয়া প্রায় ৯ হাজার কন্টেইনার পেয়েছে যার বেশিরভাগই খাদ্য সরবরাহ করা হয়েছে।


যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া বা রাশিয়া।


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে সিউল ও ওয়াশিংটন। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার জন্য উত্তর কোরিয়ার নিন্দা করে আসছে দেশ দুটি। তবে সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করলেও অস্ত্র ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে মস্কো ও পিয়ংইয়ং।

আরও খবর