অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শিক্ষার্থীদের আদর্শিক মূল্যবোধসম্পন্ন ও কর্মদক্ষ হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2024 03:55:13 pm

আদর্শিক মূল্যবোধ, দক্ষতা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মন্ত্রী আজ রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।

গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়শোনা শেষ করে শিক্ষার্থীরা যাতে কর্মমুখী হতে পারে সেজন্য আমরা অনেকগুলো ক্ষেত্রে স্ট্রাকচারাল পরিবর্তন আনার চেষ্টা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, সুশিক্ষাই উন্নত আর্থ-সামাজিক অবস্থার মূল কারণ। আর যোগ্য শিক্ষকরাই এই স্বপ্ন পূরণ করতে পারেন। তাই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থার এবং এর বাস্তবায়ন দরকার।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন জার্মানির কিউন লজিস্টিকস ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান ম্যাককিনন।

অধ্যাপক ম্যাককিনন জলবায়ু পরিবর্তনের মতো চলমান ঝুঁকির সামনের সারিতে থাকা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর পরিবেশকেন্দ্রিক সমস্যা ও সংকট মোকাবিলার জন্যে সাপ্লাই চেইন বিষয়ে জ্ঞান ও দক্ষতা রাখে এমন যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা উচিত বলে মত দেন।

আরও খবর