নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

পঞ্চগড়ে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরন উঠান বৈঠক অনুষ্ঠিত।

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উঠান বৈঠক।

পঞ্চগড় জেলার বুড়াবুড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে ২০২৩-২৪ অর্থবছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেতুলিয়া উপজেলা অফিস এই উঠান বৈঠকের আয়োজন করে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিকো গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে চাষ আবাদ এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের আরও উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এই উঠান বৈঠকে।

এসময় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম ও উপজেলা কৃষি অফিসের ওই ইউনিয়নের উপ: সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। বক্তারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদেরকে পারিবারিক পুষ্টি বাগান সৃজনে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

জানা যায়, মনিকো গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী মোছাঃ লাভলী আক্তারের পুষ্টি বাগানকে কেন্দ্র করে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ, ফলজ চারা ও লিফলেট বিতরণ করা হয়।

আরও খবর