সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, সাবেক চসিক মেয়র ও রাষ্ট্রদূত অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও মরহুমা ডালিয়া নাজনীন নাছির -এর পৌত্র, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম নুরুজ্জামান চৌধুরী ও শওকত আরা চৌধুরীর দৌহিত্র, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও নওশীন আরজান হেলালের জ্যেষ্ঠ পুত্র মীর মোহাম্মদ হামজা নাসির ডেইলি ষ্টার এওয়ার্ড পেয়েছেন।
কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অধীনে ও লেভেল পরীক্ষায় ম্যাথেমেটিকস, এডভান্স ম্যাথমেটিকস, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট -এ ২০২৩ সালে A গ্রেড পাওয়ায় The Daily Star কর্তৃক আয়োজিত The Daily Star O&A Level Award মনোনীত হন তিনি।
হামজা বর্তমানে কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি ও ফিজিক্স সাবজেক্টের উপর কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের অধীনে A Level -এ অধ্যায়নরত।
ভবিষ্যতে হামজা এস্ট্রোফিজিক্স, এয়ারো ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ডাটা এনালাইসিসের উপর উচ্চতর পড়াশোনা করার আগ্রহ পোষণ করেন। মীর হামজা সকলের দোয়া প্রার্থী।
৩৬ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৩ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৭ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৭ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫৩ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২১৫ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
২৫৬ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে