রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডিসিএলের ফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স

নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭)’ এর ফাইনাল নিশ্চিত করেছে নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স। শনিবার দুপুরে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

শুক্রবার (১লা মার্চ) উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নীলফামারী বয়েজকে ৬ উইকেটে পরাজিত করে নিউ মডার্ণ জুয়েলার্স ও ২য় সেমিফাইনালে সোনাহার ক্রিকেট একাদশকে পরাজিত করেছে ডিমলা রাইডার্স।

১ম সেমিফাইনালের প্রথম ইনিংসে ১৬.০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২১ রান সংগ্রহ করেছিল নীলফামারী বয়েজ। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ৬ উইকেটের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

২য় সেমিফাইনালের প্রথম ইনিংসে সাগরের সেঞ্চুরিতে ১৪.০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে ডিমলা রাইডার্স। জবাবে ১৪.০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করতে সক্ষম হয় সোনাহার ক্রিকেট একাদশ। এতে ৪৮ রানের জয় পায় ডিমলা রাইডার্স।

আয়োজক কমিটি জানায়, শনিবার (২রা মার্চ) দুপুর ২টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স। ম্যাচটিতে ওভার বাউন্ডারি হলে মাঠের বাইরে দর্শকেরা ক্যাচ ধরলে পাবেন ইতি কসমেটিকসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।

উল্লেখ্য, দুঃখ চাষা লীগের ৭ম আসরের টাইটেল স্পন্সর নিউ মডার্ণ জুয়েলার্স। টুর্নামেন্টটি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের সৌজন্যে পরিচালিত হচ্ছে।

Tag
আরও খবর