আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

রাবিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

তুহিনূজ্জামান ( Contributor )

প্রকাশের সময়: 01-03-2024 04:10:19 pm

র‍্যালিতে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা


"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের আয়োজনে জাতীয় বীমা দিবস ২০২৪ পালিত হয়েছে।


উক্ত দিবসের পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের প্রারম্ভে বর্ণাঢ্য র‍্যালিটি বীমা সম্পর্কিত জনসচেতনতামূলক নানা ধরনের ফেস্টুন, স্লোগান ও ব্যানারসহ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গন থেকে শুরু করে, প্যারিস রোড, কাজলা গেইট হয়ে প্রধান সড়ক দিয়ে মেইন গেইট, শহীদ শামসুজ্জোহা চত্বর হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিন করে। 


অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহন করেন। র‍্যালি শেষে বাংলাদেশের বীমাখাত সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো: তৌহিদুল আলম এবং তিনি বলেন, "বর্তমানে স্মার্ট বাংলাদেশের লক্ষে সকল খাত সমানভাবে কাজ করে চলেছে এবং তারই অবিচ্ছেদ্য অংশ হিসেবে বীমা খাতকে আরো প্রসারিত ও শক্তিশালী করার জন্য সম্প্রতি নানা ধরণের নীতিগত সিদ্ধান্ত  সরকারের পক্ষ হতে নেওয়া হয়েছে যা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আমি খুবই আশাবাদী। বিশেষ করে আজ থেকে ব্যাংকাসুরেন্স কার্যকরী হওয়ায় ব্যাংকগুলো বীমা কোম্পানীর পলিসিগুলো খুব সহজেই জনগনের দোড়গোড়ায় আস্থার সাথে পৌছে দিতে পারবে। এছাড়াও প্রতিটি বীমা প্রতিষ্ঠানে পর্যাপ্ত একচ্যুয়ারির বাধ্যবাধকতা থাকায় বীমা প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মাত্রা অনুযায়ী বীমা পলিসির সঠিক দাম নির্ধারন করতে পারবে যা উভয়পক্ষের জন্য কল্যাণকর হবে বলে আশা করছি।"


প্রধান অতিথি হিসেবে  উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, "আমরা ২০২০ সাল হতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে প্রতিবছরই পালন করি। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি খাতের মতো বীমা খাতের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষকে বীমার আওতায় নিয়ে আসার জন্য এক নিরলস প্রচেষ্টা চলছে এবং আমরা ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগও এই ধারাবাহিকতার অংশীদার ও অগ্রদূত হতে চাই। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বীমা খাতের দক্ষ মানবসম্পদ হয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।"


এছাড়াও বীমা দিবস-২০২৪ উপলক্ষে "বাংলাদশে বীমাখাত: সমস্যা ও সম্ভাবনা" শিরোণামে বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিভাগের প্রত্যেক বর্ষ হতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রচনা প্রতিযোগিতায় বিজয়ী হন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী সুইটা সাহা। পরে তাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" বইটি তুলে দেন বিভাগের সভাপতি।


আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।


উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপ‌তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে এবং বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার জাতীয় বীমা দিবস প্রবর্তন করেন। তাই প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হয়।

আরও খবর