রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

রাজাপুরে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে ৭৬ নং বামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠান উন্নয়নের বরাদ্ধের টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে তাকে ওই বিদ্যালয় থেকে অপসারণের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। 


আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকায় ওই বিদ্যালয়ের মাঠে প্রায় ঘন্টা ব্যাপী  মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান খাঁন, শিক্ষার্থী অভিভাবক মোঃ মাসুম হাওলাদার, মোঃ হাসান, সাহিদা পারভীন ও একলাস হাওলাদার প্রমুখ।


বক্তারা প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিলম্বে বিদ্যালয়ে হাজির হওয়া, প্রতিষ্ঠান উন্নয়নে অনুসৎসাহী, পাঠদানে অনিয়ম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্ধকৃত সরকারি টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালি পনা সহ নানা অনিয়মের কথা তুলে ধরে প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে অতিদ্রুত প্রধান শিক্ষকের অপসারণ সহ তার বিচার দাবী করেন ৷ 


বক্তারা আরও জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে লাগাতার কর্মসূচির ঘোষনা দেন। 

Tag
আরও খবর