সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মহেশখালী থেকে পাইপলাইনে তেল আসছে পতেঙ্গায়

কক্সবাজারের মহেশখালীর স্টোরেজ ট্যাংক থেকে পাইপলাইনে জ্বালানি তেল চট্টগ্রামের পতেঙ্গায় পরিবহনের কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পাইপলাইনের মাধ্যমে সকাল ৮টায় মহেশখালীর স্টোরেজ ট্যাংক টার্মিনাল থেকে পাম্প শুরু হয়। মহেশখালী থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) তেল আসতে সময় লেগেছে ৩০ ঘণ্টা।


শুক্রবার দুপুরে ইস্টার্ন রিফাইনারির ৪০ হাজার টন ধারণ ক্ষমতার ট্যাংক টার্মিনালে তেল পৌঁছায়। সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে আপাতত মহেশখালী থেকে পাইপলাইনের ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। এরপর ক্রুড অয়েল দিয়ে একইভাবে পাইপলাইন পরীক্ষা করা হবে। সফল হলে পরবর্তীতে পুরোদমে চালু করা হবে এ প্রকল্প। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার থেকে এসপিএম ব্যবহার করে জ্বালানি তেল আমাদের রিফাইনারিতে নেয়া শুরু হয়েছে।


এই প্রকল্পের আওতায় সাগরের তলদেশ দিয়ে দুটি পাইপলাইন বসানো হয়েছে। এই পাইপ দুটির মাধ্যমে মহেশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবস্থানকারী বড় বড় জাহাজ থেকে তেল সরাসরি রিফাইনারিতে আনা হবে। এখন থেকে মাদার ওয়েল ট্যাংকার থেকে লাইটারেজ জাহাজে করে রিফাইনারিতে আনতে হবে না। ফলে জ্বালানি রিফাইনারিতে আনতে সময় অনেক কমে আসবে, খরচও কমবে। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে একটি জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস করতে অন্তত ১১ থেকে ২০ দিন লাগে। পাইপলাইনের মাধ্যমে এ কাজ সম্পন্ন হবে মাত্র দুদিনে। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। পুরোদমে পাইপলাইনে তেল সরবরাহ শুরু হলে প্রতি বছর জ্বালানি খাতে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা। এর মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ।

আরও খবর







deshchitro-6a3fe33a2e7a7-270626085034.webp
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

২ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে