লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের বার জব্দ

ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে সোনার পাঁচ কেজি সোনার বার জব্দ করেছে বিজিবি।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মাটিলা এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে। তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক সাড়ে ১১ টার সময় চোরাকারবারী সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় সোনার চালানটি নেওয়ার চেষ্টাকালে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে সেখানে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচটি সোনার বার (প্রতিটি ১ কেজি করে মোট পাঁচ কেজি) জব্দ করে বিজিবি। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য চার কোটি ৩৫ লক্ষ নয় হাজার ৯৪৫ টাকা।

তিনি আরও জানান, এসব সোনার বার যথাযথ প্রক্রিয়ায় জমা ও জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান


Tag
আরও খবর