মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আইন ভাঙলেই মামলা, ঢাকার রাস্তায় বসলো এআই ক্যামেরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 03:56:11 am

ঢাকার রাস্তায় শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ক্যামেরা। সড়কে আইন ভাঙলে সয়ংক্রিয়ভাবে মামলা দিতে পারবে এই সিস্টেম। শুধু যানবাহনই নয়, ট্রাফিক আইন ভঙ্গকারী পথচারীদের গতিবিধিও নজরদারিতে রাখা যাবে এর মাধ্যমে। এমন এআই সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে গুলশান-২ সিগন্যালে যা রাজধানীর আরও ৬টি পয়েন্টে বসানো হবে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন। ঢাকায় গাড়ি চালকদের আইন ভাঙার প্রবণতা, যত্রযত্র পার্কিং, লেন মেনে গাড়ি না চালানো, জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে চলাচলা বাঁধা সৃষ্টির মতো কাজে রাস্তায় চলাচল এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতিমাসে শুধু গুলশান সিগন্যালে ট্রাফিক আইন ভাঙছে ৩ লাখ যানবাহন। বেশিরভাগ গাড়িই আসে না নির্দিস্ট লেনে। এতো বিপুল সংখ্যক গাড়িকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট লোকবলও নেই ট্রাফিক বিভাগের। তবে এবার এআই ক্যামেরা বসানোর ফলে অনেকটাই সহজ হয়ে যাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ। দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, লালবাতি জ্বলা অবস্থায় সাদা দাগ স্পর্শ করলেই সয়ংক্রিয়ভাবে হবে মামলা। গাড়ির লাইসেন্স ও মেয়াদ না থাকলেও ধরা পড়বে ক্যামেরায়। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিইও মীর খায়রুল আলম বলেন, এখনই এই মামলায় জরিমানা লাগছে না। ট্রাফিক আইন ভঙ্গের তথ্য পেলেও এখনই শাস্তি দিতে পারছে না সিটি করপোরেশন। কারণ শাস্তি দেওয়া পুলিশের কাজ আর সে উদ্দেশ্যে পুলিশের ডেল্টা-৩ সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের সমন্বয়ের কাজ চলছে। সমন্বয়ের কাজ হয়ে গেলে শাস্তি চালু করা সম্ভব হবে। ধীরে ধীরে সারা ঢাকা জুড়ে এই সিস্টেম চালু করা হবে বলেও জানান তিনি।

আরও খবর