নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্কুল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মার্চ মঙ্গলবার  দুপুরে উপজেলার  ভুলতা স্কুল এন্ড কলেজের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র  বিদ্যালয় গভর্নিংবডির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  গাজী গোলাম মর্তুজা পাপ্পা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রূপগঞ্জ উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য শামীমা সুলতানা উমা, ভুলতা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার খোদেজা আক্তার খুদি, যুবলীগ নেতা শাহ আলম মোল্লা, রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক  বৃন্দ ।

অনুষ্ঠানে  বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা,  আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ নাচ,গান যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।

Tag
আরও খবর