নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

এবার বাংলাদেশে রোজা রাখতে হবে যত ঘণ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2024 10:57:19 am

পবিত্র মাহে রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। রমজানের প্রস্তুতি চলছে বিশ্বের সব মুসলিম দেশে। পবিত্র এ রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলিমরা।


এর পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা। এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ মার্চ থেকে। ভৌগোলিক অবস্থানভেদে অন্যবারের মতো এবারও রোজা রাখার সময় একের দেশে একেক হবে। ধারণা করা হচ্ছে, এ বছর একেকটি রোজা হবে ১২ থেকে ১৮ ঘণ্টা। এবার বাংলাদেশের মুসল্লিদের জন্য রোজা রাখতে হতে পারে ১৪ ঘণ্টা এর মতো। বিশ্বের অন্তত ১০টি দেশের মুসল্লিদের এবার রোজা রাখতে হবে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত। সেই তালিকায় আছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো দেশ। অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে তুলনামূলক কিছুটা সময় কমে আসবে। অন্তত ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ড, চিলি, কেনিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশের মুসল্লিরা।


এছাড়া মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী এ পবিত্র রমজান। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরিফ। এই মাসে এমন একটি রাত রয়েছে, যা হাজার রাতের চেয়েও কল্যাণময় ও শ্রেষ্ঠ। যা শবেকদর নামে পরিচিত। রোজার মাসে শুরুতে আল্লাহতাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। আল্লাহতাআলা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন।

আরও খবর
6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৫৬ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৩২ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে