নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবদিক এবাদুল হক


নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৈশাখী টিভি নিউ এজ ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার  নওগাঁ জেলা প্রতিনিধি মো. এবাদুল হক আর নেই।


মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে ডায়েবিটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

বুধবার  আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০ টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। লাটাপাড়া মুজাদেদিয়া জামে মসজিদে খতিব আলহাজ্ব জয়নাল আবেদীন জানাযা পড়ান।

পড়ে তার গ্রামের বাড়ি নওগাঁ সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।


এবাদুল হক নওগাঁয় পত্রিকার এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন।


প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়ন ইউনাইটেড প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


আরও খবর