ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

ম্যানসিটির কাছেও পাত্তা পেল না কোপেনহেগেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2024 05:08:15 am

এবার ম্যানচেস্টার সিটির মাঠেও এসে উড়ে গেলো ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন। প্রথম লেগে সিটির কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল কোপেনহেগেন। ফিরতি লেগে ইতিহাদে এসেও সেই ৩-১ গোলেই হার হজম করলো তারা।


ফলে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিটি।


গতকাল বুধবার রাতের দারুণ এই জয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে জয়ের স্বাদ পেলো ম্যানসিটি।


এদিন চার গোলের সবগুলোই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোনো গোলই হয়নি।


ম্যাচের শুরুর দিকেই দুই গোল দিয়ে ফেলে ম্যানসিটি। ৫ মিনিটে গোল করে সিটিকে প্রথম লিড এনে দেন ম্যানুয়েল অ্যাকাঞ্জি। এর ৪ মিনিট গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ।


প্রথমার্ধের ইনজুুরি সময়ে ম্যাচের শেষ গোলটি করেন সিটির ফরোয়ার্ড আরলিং হালান্ড। মাঝখানে ২৯ মিনিটে নিজেদের একমাত্র গোলটি করে কোপেনহেগেন। ফলে ৩-১ গোলের জয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করে ম্যানসিটি।


এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেনকে। কারণ, আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠার লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানসিটি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভালো পারফর্ম বের করে আনার জন্যই এই কৌশল অবলম্বন করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।


ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আজ, আমার শক্তি দরকার, সহজ লেগ। আমি জানি, আজ আমার কিছু খেলোয়াড় কতটা ক্লান্ত, অবসন্ন। আমরা রোববার খেলবো। তাই আমার সতেজ লেগ দরকার।’


তিনি আরও বলেন, ‘শিরোপার অংশ হতে হলে আমাদের সবাইকে প্রয়োজন। আরও এক মৌসুমের জন্য আমরা ইউরোপের সেরা আট দলে রয়েছি। আমি অবিশ্বাস্যভাবে খুশি যে, আমরা এখনও সব প্রতিযোগিতায় টিকে আছি।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে