ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কানাডায় ছুরি হামলায় চার শিশুসহ মা নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 12:51:48 am


কানাডার রাজধানী অটোয়ায় ছুরি হামলায় চার শিশু সন্তানসহ এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের পরিচিত আরও একজন নিহত হন। হামলার ঘটনায় শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 


বুধবার দিনের শেষ দিকে অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনায় তিনি স্তম্ভিত।  নিহত ব্যক্তিরা সবাই শ্রীলঙ্কা থেকে গেছেন। এ ঘটনায় শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী ছাত্র ফেবরিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।  পুলিশ জানিয়েছে, ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাঁদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। নিহত শিশুদের বয়স ৭, ৪ ও ২ বছর এবং ২ মাস। তাঁদের মায়ের বয়স ৩৫ বছর। এ ছাড়া নিহত অপর পুরুষের বয়স ৪০ বছর।  অটোয়ার জনসংখ্যা প্রায় ১০ লাখ।


কানাডায় সাধারণত নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা তেমন দেখা যায় না। ২০২২ সালের ডিসেম্বরে টরোন্টোর শহরতলিতে নির্বিচার গুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই বছরে সেপ্টেম্বরে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে এক ব্যক্তি ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করেন।

আরও খবর