রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

টি-টেন স্টার স্পোর্টিং ক্রিকেট টুর্নামেন্টের চাম্পিয়ন ডোমার

নীলফামারীর ডিমলায় ‘টি-টেন স্টার স্পোর্টিং ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচে হাতিবান্ধাকে ৯ উইকেটে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার ক্রিকেট একাদশ।

শুক্রবার (৮ই মার্চ) বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত টি-টেন স্টার স্পোর্টিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—হাতিবান্ধা বনাম ডোমার।

টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে—হাতিবান্ধা। মামুনের ২৪ বলে ২৬ রানে ভর করে ১০.০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় হাতিবান্ধা। ডোমারের হয়ে দুইটি করে উইকেট পান আসিফ ও লাবিব এবং একটি করে উইকেট সংগ্রহ করেন সৌরভ ও সজিব।

৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পায়েলের ২০ বলে অপরাজিত ৩৭ রানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ডোমার। তার সঙ্গী হিসেবে তাসেল ৯ বলে অপরাজিত ২১ রান করেন। মাত্র ৭.০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৫ রান করে ৯ উইকেটের সহজ জয় পায় ডোমার। তাদের হয়ে আরেক ব্যাটসম্যান লিটন করেন ১৩ বলে ১৮ রান। হাতিবান্ধার মামুন একটি উইকেট পেলেও বাকি বোলাররা কোনো উইকেট পাননি।

পরে, ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চাম্পিয়ন দল হিসেবে ডোমার ক্রিকেট একাদশকে ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর