ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কাশ্মীর ঘুরতে যাওয়ার ঠিক সময় কোনটি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:42:13 am

অনেক দিন ধরেই ভারতের ভূস্বর্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা। তবে কখনও দেশের রাজনৈতিক পরিস্থিতি, আবার কখনও আবহাওয়ার কারণে কাশ্মীরে যাওয়ার স্বপ্ন এখনও সত্যি হয়নি।


শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁও, অনন্তনাগের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন স্থাপত্য, কার্পেট, পশমিনার কাজ, সুগন্ধি মশলা, আখরোট, কাঠের উপর সূক্ষ্ম জালির কাজ, কাঠের শিকারা, ‘হাউজ়বোট’ এবং জিভে জল আনা কাশ্মীরি রোগান জোস, পোলাও, কেশর— এই উপত্যকাতে বিদেশিদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে।


তাই গরমের ছুটিতে সেখানেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সেই সময়ে ঘুরতে গেলে কি আদৌ তুষারপাতের সম্ভাবনা থাকে?


বসন্ত কাল অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসে কাশ্মীরের তাপমাত্রা থাকে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরমকাল অর্থাৎ মে থেকে অগস্ট মাসে তা পৌঁছে যায় ১২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দুর্গাপুজোর লম্বা ছুটিতে অনেকেই কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করেন। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি ভূস্বর্গের তাপমাত্রা থাকে ৯ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। আবার কনকনে ঠান্ডায় কাশ্মীরের তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নীচে। তুষারপাতের অভিজ্ঞতা নিতে চাইলে এই সময় বেছে নেওয়াই ভাল। কাশ্মীরে রয়েছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেন’-এ চলে টিউলিপ উৎসব। বাগান ভর্তি লাল, হলুদ, সাদা, বেগনি রঙের হাজার হাজার টিউলিপ দেখতে চান সে ক্ষেত্রে এই সময়টিকেই বেছে নিতে হবে।  সঠিকভাবে পরিকল্পনা করলে মোটামুটি ৭ থেকে ১০ দিনের মধ্যেই কাশ্মীরের দর্শনীয় স্থানগুলি ঘুরে নেওয়া যায়। বিমানে শ্রীনগর পৌঁছলে হাতে অনেকটা সময় পাওয়া যাবে। প্রথম ৩ দিনে কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা খেতে খেতে ভেসে যেতে পারেন ডাল লেকের জলে। ভাসমান বাজার, মোগল আমলে তৈরি শালিমার বাগ ঘুরে দেখে নিন। চাইলে এক রাত কাটাতে পারেন হাউজ়বোটে।


পরের দু’টি দিন ঘুরে নিন পহেলগাঁও। বরফাবৃত পিরপঞ্জলের শৃঙ্গে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা ভুলতে পারবেন না। এখানেই রয়েছে বিখ্যাত বেতাব এবং অরু ভ্যালি। পরের কটাদিন রাখুন গুলমার্গ ঘুরে দেখার জন্য। বরফের উপর নানা রকম ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’-এর রোমহর্ষক অভিজ্ঞতা হবে এখানে।

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩০ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৩ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে