শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়া সিএনজি, মাহিন্দ্র মালিক ও শ্রমিক সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে মৃত্যু ভাতার চেক হস্তান্তর

উখিয়া উপজেলা সিএনজি, মাহিন্দ্র মালিক ও শ্রমিক সমবায় সমিতি লি: ও উখিয়া উপজেলা সিএনজি,অটো রিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উদ্যোগে প্রয়াত জহির আলম, জাহাঙ্গীর আলম, জয়নাল উদ্দীন তোফাইলের মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া সদর স্টেশনের চৌধুরী মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


তিনি এসময় সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ সদস্যদের প্রশংসা করে বলেন, মৃত্যু পরবর্তী তাদের পরিবারের প্রতি এ ধরনের ভাতা প্রদান ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে। সংগঠনের ঐক্য ধরে রেখে শ্রমিকদের কল্যানে কাজ করার জন্য সংগঠনের প্রত্যেকের প্রতি আহবান জানান তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আনোয়ার ছিদ্দিক মামুন চৌধুরী, সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাদশা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, রাজাপালং ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংগঠনের সহ-সভাপতি আব্দুল হক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার, সংগঠনের সহ-সভাপতি-আব্দুল কাইয়ুম খান,সেলিম উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শামশুল আলম, সহ-সাধারণ সম্পাদক-নুর মোহাম্মদ, দিদার মিয়া, অর্থ সম্পাদক জুবাইদুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক-জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুছ, প্রচার সম্পাদক-মতিউর রহমান মুন্না, লাইন সম্পাদক জাফর আলম, সদস্য-সিরাজ মিয়া, মোহাম্মদ হোছন, আব্দুল আলম, নুরুল হাকিম, আব্দুর রহিম লালু প্রমূখ।


আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত জহির আলম, জাহাঙ্গীর আলম, জয়নাল উদ্দীন তোফাইল এর পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে মৃত্যু ভাতার চেক প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

Tag
আরও খবর