ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

 জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল চুরির ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন— ক্ষেতলাল উপজেলার মামুদপুর ধনতলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে শেফায়েত (২৭), জয়পুরহাট সদর উপজেলার হাতিল গারিয়া কানতো গ্রামের মৃত ইদ্দিশ আলীর ছেলে সাইফুল ইসলাম এবং পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের ডাঃ রুহুর আমিনের ছেলে তাওসিফ মন্ডল(৩০)।


শুক্রবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের এই তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


থানা পুলিশসুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চোর চক্রের এই সদস্যরা জেলার বিভিন্ন জায়গা হতে মোটরসাইকেল চুরি করে তা অন্যত্র বিক্রি করে আসছিল। গত ৭ মার্চ উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রাম হতে একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে চোর চক্রের এ সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়পুরহাট সদর হতে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।


 এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত। তাদের গ্রেপ্তারসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর