ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা-কাজী আখতার উদ্দিন আহমেদ

ছবি-দেশচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা। বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। ৭ই মার্চের ভাষণের বিশ্লেষণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশকে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সকল রাজনীতিবিদদের কিছু কিছু কৌশল থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটিও ছিলো একটি অনন্য কৌশল। যার মাধ্যমে তিনি প্রকারন্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু তখন স্পষ্ট করেই দৃঢ়ভাবে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম উচ্চারণ করেছেন। এই থেকে স্পষ্ট বুঝা যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ভাষণে মূলত স্বাধীনতার ঘোষণা দিয়ে রেখেছেন। পরবর্তিতে যা রেডিও’র মাধ্যমে প্রচারিত হয়েছে। এই অসাধারণ ভাষণটি আজ ইউনেস্কোর ডকুমেন্টারি হেরিটেজ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

শুক্রবার (৮ মার্চ ২০২৪) বিকেলে গাজীপুরের দক্ষিণ শালনা বকুলকুঞ্জে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে ও পরিচায়নায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অব:) নাসরুল্লাহ মো: ইরফান, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো: ছালাহ্ উদ্দিন এবং পরিচালক সায়েদ মোস্তফা কামাল। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি’র জেনারেল ম্যানেজার (হিসাব-অব:) মো: নূরুল হুদা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা মহানগর শাখার সভাপতি মো: ফিরোজ আলম (টিপু), চট্টগ্রাম জেলা শাখার মো: আজিম উল্যাহ ভূঁইয়া, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন, সহসভাপতি অলক কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সদস্য ও টাঙ্গাইল ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ নাজিবুল বাশার, মোহাম্মদ মাসুদ রানা, আলকামা শিকদার, মিজানুর রহমান ফকির, রঞ্জু আহমেদ, মির্জা আবিদ হাসান রাজন, মির্জা মোশারফ হোসেন ও মো: লিটন সরকার, মো: সাইদুর রহমান সাফিন, খুরশিদ আলম সরকার, ওয়াসেক আবদুল্লাহ, মো: এনায়েত হোসেন, ওসমান গনী, মো: রাশেদ মিঞা, মোছা: রোজিনা আক্তার, মোহাইমিনুর রহমান, রাশেদ আহমেদ, মো: নুরুল ইসলাম শাহীন, মো: শামীম আলী প্রমুখ। 

অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে বিশেষ স্বীকৃতি স্মারক সার্টিফিকেট প্রদান করা হয়। প্রধান অতিথি কাজী আখতার উদ্দিন আহমেদ শ্রোতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

Tag
আরও খবর