দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

রাবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ২২ অক্টোবর

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হতে হবে চলতি মাসের ২২ তারিখে। ‘ওয়ান ডে ফর স্টাডি অ্যাব্রড’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছেন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (আরইউইসি)।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি’র সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালাতে বিশ্ববিদ্যালয় খোঁজার কৌশল, প্রফেসরের সঙ্গে যোগাযোগ, একাডেমিক সিভি তৈরি, স্টেটমেন্ট অব পারপোজ লেখা, আইইএলটিএস ও জিআরই’র জন্য প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা প্রদান করা হবে।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত থাকবেন ইএমকে সেন্টার এডুকেশন ইউএসএ’র উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকি তুহিন, আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমীন এবং জিআরই কোয়ান্ট স্কুলের ফাউন্ডার ও মেন্টর সৌরভ সিমান্ত।

এছাড়াও অনলাইন এলামনাই আলোচনা পর্বও থাকছে এই কর্মশালায়। যেখানে বিশ্ববিদ্যালয়ের দুইজন এলামনাইয়ের নিজেদের স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন শিক্ষার্থীদের সাথে।

কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করতে হবে। ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আগ্রহী যে কেউ এই কর্মশালায় অংশ নিতে পারবেন । রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ও সশরীর দুটি পদ্ধতিই খোলা আছে। সশরীরে রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে স্থাপিত বুথ ও রাকসু ভবনে ক্লাবের কার্যালয় থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে https://bit.ly/3yzfoux। এছাড়া বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন 01600248401 / 01612646455।

কর্মশালায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা টিফিন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাগো নিউজ ২৪.কম ও দৈনিক সোনালি সংবাদ । এছাড়াও কনটেন্ট পার্টনার হিসেবে থাকছে ইএমকে সেন্টার ও এডুকেশন ইউএসএ।

আরও খবর