হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৩৩০ প্রকল্প শেষ করার প্রতিশ্রুতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 10:24:13 am

পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার জানিয়েছেন, চলতি বছরের জুনের মধ্যে ৩৩০টি প্রকল্প শেষ হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এই প্রকল্পগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।


১২ মার্চ, মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।


সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা। ১৮ হাজার কোটি টাকা কমার ফলে আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।


এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার সংবাদ সম্মেলন করেন। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।


পরিকল্পনা সচিব জানান, ২০২৩-২৪ অর্থবছরের মূল এডিপিতে ৩৪৬টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে বিনিয়োগ ২৮৭টি, সম্ভাব্যতা সমীক্ষা ১৭টি, কারিগরি সহায়তা ৩২টি এবং স্ব-অর্থায়ন ১০টি প্রকল্প রয়েছে। সংশোধিত এডিপিতে ৩৩২টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ ২৭১টি, সম্ভাব্যতা সমীক্ষা ১৯টি, কারিগরি সহায়তা ২৯টি, স্ব-অর্থায়ন ১৩টি প্রকল্প রয়েছে। তবে এর মধ্যে ৩৩০টি প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা কথা দিয়েছে। এজন্য এসব প্রকল্প বাস্তবায়ন জুনের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।


সচিব বলেন, এই ৩৩০টি প্রকল্পের ফলাফল যথাসময়ে পেতে এবং আর্থিক ও উন্নয়ন পরিকল্পনার শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে প্রকল্পগুলোর আবশ্যিকভাবে জুনের মধ্যে সমাপ্ত করতে হবে। তাছাড়া, গত বছরের ১১ মে ২০২৩-২৪ অর্থবছরের এডিপি অনুমোদনের জন্য অনুষ্ঠিত এনইসি সভায় ওই বছরের জুনের মধ্যে ২৪টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওই সময়ে ২৪টি প্রকল্প সমাপ্ত করতে না পারায় ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ পুনরায় অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়।


সর্বশেষ অনুমোদিত প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে ২০২৩-২৪ অর্থবছরে প্রকল্পগুলোর আবশ্যিকভাবে সমাপ্ত করতে হবে বলে সিদ্ধান্তও গৃহীত হয়। কিন্তু ২৪টি প্রকল্পের মধ্যে ৭টি প্রকল্প ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত এডিপি’তে সমাপ্তির জন্য নির্ধারিত তালিকায় রাখা হয়নি। অর্থাৎ প্রকল্পগুলো ২০২৪-২৫ অর্থবছরেও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হচ্ছে।


আরও খবর


69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

২১ ঘন্টা ২৮ মিনিট আগে