জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

স্মার্টফোনে যে ২১ অ্যাপ থাকলেই বিপদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2024 02:54:48 am

স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি। এর মধ্যে কিছু অ্যাপ প্রয়োজনীয়, কিছু অ্যাপ অপ্রয়োজনীয়। বিশেষজ্ঞরা বলছেন, ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ রাখা ক্ষতিকর।


বিশেষ করে স্মার্টফোনে নজরদারি করতে সক্ষম ২১টি অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ম্যালওয়্যার ফক্স’। 


প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, অ্যাপগুলো নামালেই ব্যবহারকারীদের ফোনে স্পাইওয়্যার ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর গোপনে ফোন থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে নিয়মিত পাঠাতে থাকে।


ম্যালওয়্যার ফক্স জানিয়েছে, গুগলের প্লে স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপস্টোরে থাকা অ্যাপগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে কেউই সচেতন নন। 


অ্যাপগুলো ফোন থেকে গোপনে তথ্য সংগ্রহ করে পাচার করতে পারে। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন ব্যবহারকারীরা। তাই দ্রুত ফোন থেকে অ্যাপগুলো মুছে ফেলতে হবে। 


ক্ষতিকর ১৬ অ্যাপ হলো ফেয়ার গেমহাব অ্যান্ড বক্স, হোপ ক্যামেরা, সেম লাঞ্চার অ্যান্ড লাইভ ওয়ালপেপার, অ্যামাজিং ওয়ালপেপার, কুল ইমোজি এডিটর অ্যান্ড স্টিকার, সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার, প্রাইভেট মেসেঞ্জার, প্রিমিয়াম এসএমএস, ব্লাড প্রেসার চেকার, কুল কি-বোর্ড, পেইন্ট আর্ট, কালার মেসেজ, ভ্লগ স্টার ভিডিও এডিটর, ক্রিয়েটিভ থ্রিডি লাঞ্চার, ওউ বিউটি ক্যামেরা, জিফ ইমোজি কি-বোর্ড, ইনস্ট্যান্ট হার্টরেট এনিটাইম, ডেলিকেট মেসেঞ্জার, বিউটি স্লিমিং ফটো এডিটর এবং জিফ ক্যামেরা এডিটর প্রো।


সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৪৭ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে