শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এনজিডিও এর প্রকল্প অবহিতকরণ সভা

টেকনাফে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে জাতীয় তুণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) এর এ্যাকশন ফর চেঞ্জ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যেটিতে আর্থিক সহায়তা প্রদান করছে সিবিএম গ্লোবাল। গত বুধবার(১৩ মার্চ) বেলা ১১টায় এ সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আল শাহরিয়ার, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা অ্যাকশন ফর চেন্জ প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন।


বক্তব্য রাখেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি নারী নেত্রী কুলসুমা বেগম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান তুষার।


এছাড়াও এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ, প্রতিবন্ধী ব্যক্তিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, প্রকল্প অবহিতকরণ সভায় আপনাদের কার্যক্রম সম্পর্কে জানলাম। খুবই ভাল লাগল। আশা করি আপনারা আপনাদের মহৎ কার্যক্রমের মাধ্যমে সকল এনজিওর চেয়ে এগিয়ে যাবেন সেটা আমি প্রত্যাশা করি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আমি করে যাব ইনশাহআল্লাহ।


Tag
আরও খবর