লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

ঝিনাইদহে অবাধে চলছে কোচিং বাণিজ্য

ঝিনাইদহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোচিং ব্যবসা রমরমা ভাবে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনী কক্ষে ক্লাসের পরিবর্তে চলছে কোচিং ব্যবসা। ফলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হয়ে পড়েছে কোচিং নির্ভর শিক্ষার উপর নির্ভরশীল। জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনী কক্ষে ক্লাসের পরিবর্তে শিক্ষকরা কোচিং করাতে বেশী আগ্রহী হয়ে পড়েছে।


সম্প্রতি জেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শ্রেনী কক্ষে পাঠাদানের পরিবর্তে শিক্ষকেরা কোচিং করাচ্ছে। আবার ক্লাসের সময় প্রতিষ্ঠানে উপস্থিত না থেকে বিভিন্ন নামে কোচিং সেন্টার খুলে কোচিং করাচ্ছে অধিকাংশ শিক্ষক। যা সরকারি নিয়ম নীতির পরিপন্থি কাজ।


শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, প্রাইভেট বা কোচিং করলে আভ্যন্তরিন পরীক্ষায় ও ব্যবহারিক পরীক্ষায় পাস ভাল নাম্বার দেওয়া হয়। স্কুলের স্যারের কাছে প্রাইভেট বা কোচিং না করলে পরীক্ষায় ফেল ও ব্যবহারিক পরীক্ষায় কম নাম্বার দেওয়া হয় বলে অভিযোগ তুলেন তারা।


ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মশিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, ফজর আলী স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজ, নিউ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে সকাল ৭টা ও দুপুর আড়াইটায় দুই শিফটে শিক্ষার্থীদের কোচিং করানো হয় বলে অভিভাবক সুত্রে জানা গেছে।


এ ছাড়া জমিলা খাতুন গালর্স স্কুলের কয়েকজন শিক্ষক মিলে আরাপপুর এলাকায় গড়ে তুলেছে টাচ্ স্টোন একাডেমী নামের একটি কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারে জমিলা খাতুন স্কুলের অর্ধ শতাধিক শিক্ষার্থী নিয়মিত কোচিং করে।


বিষয়টি নিয়ে জমিলা খাতুন গালর্স স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা জানান, সরকারি নীতিমালায় অনেক কিছুই তো থাকে। সেটা মেনে চললে পথ চলায় কঠিন। তাই জেনে বুঝেও অনেক কিছুই ছাড় দিয়ে চলতে হয়। আমার উর্ধ্বতন কর্তাদের পরামর্শ ছাড়া এর চেয়ে বেশী কিছু বলতে পারবো।


এ ব্যাপারে ঝিনাইদহের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, বিষয়টি শুনেছি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


Tag
আরও খবর