ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত  হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রেলী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সকালে উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর থানা,কৃষি বিভাগ, উপজেলা আওয়ামী, পৌরসভা, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাদ্রাসা,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করে । পরে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 
উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন,  মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর থানা ওসি তদন্ত মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি বজলুর রশিদ খান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।  আলোচনা সভায় বঙ্গবন্ধু জীবন, রাজনীতি, কর্ম, দেশপ্রেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী,শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। 

আরও খবর