সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদ সদর হতে অপহরণ ছাত্রীকে উদ্ধার সহ অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬


 ঝিনাইদ সদর হতে অপহরণ ছাত্রীকে উদ্ধার সহ অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

মামলার সুত্রে জানা যায়,ধৃত আসামী অপহরণ মামলার এজাহারভূক্ত প্রধান আসামী । জানা যায়, ভিকটিম একটি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। আসামী ব্যক্তিগতভাবে ভিকটিমকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। ভিকটিম আসামীর কু-প্রস্তাবে রাজী না হয়ে ঘটনার বিষয়টি তার পিতা মাতাকে অবহিত করে।

 গত ইং ০৭ মার্চ ২০২৪ ভিকটিম প্রাইভেট পড়ার জন্য বাড়ী হইতে ঝিনাইদহ পৌরসভাধীর সরকারী কে.সি কলেজের পশ্চিম পাশ্বে কোচিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর পৌছালে মামলার আসামী মোঃ তারেক রহমান পরিকল্পিতভাবে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ পূর্বক তুলে নিয়ে যায়। ভিকটিমের পিতা বাদী হয়ে মোঃ তারেক রহমান(২০) এর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি অপহরণ ও সহায়তা করার বিষয়ে মামলা দায়ের করেন।

ঝিনাইদহ র‍্যাব- ৬ জানান,মামলার প্রধান আসামী মোঃ তারেক রহমানকে গ্রেফতারের উদ্দেশ্যে গতকাল ১৭ মার্চ র‌্যাব-৬ ঝিনাইদহ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী দলের মূলহোতা  মোঃ তারেক রহমান ঝিনাইদহ জেলার সদর থানার হামদহ বাইপাস এলাকায় অবস্থান করছে। 

এমন ভিত্তিতে আভিযানিক দলটি জেলার সদর থানাধীন হামদহ বাইপাস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম শোভা খাতুন(১৭)কে উদ্ধারসহ উক্ত অপহরণ চক্রের মূলহোতা ১। মোঃ তারেক রহমান(২০), পিতা- মোঃ ওবায়দুর রহমান সাং- কেষ্টপুর, থানা- ঝিনাইদহ সদর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর