প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন। গতকাল রবিবার(১৭ মার্চ) গণভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশিত এসব প্রকাশনা অবমুক্ত করা হয়।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ মার্চ) সকাল ৭টা ৪ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এছাড়া সকাল সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশেও অংশগ্রহণ করেন তাঁরা।
৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে