মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে এমপির সাথে অতিথি এতিম শিশুরা


মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে অতিথির আসনে জাতীয় সংসদ সদস্যের পাশে স্থানীয় মাদ্রাসার এতিম শিশুরা। এমন দৃশ্যের দেখা মিললো একটি কলেজ মাঠে।


রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হয়ে গেলো এমন ব্যতিক্রম ইফতার মাহফিল। এমপির সাথে অতিথির আসনে বসে ইফতার করে আনন্দিত এতিম শিশুরা।


এতিম শিশুরা বলেন, আমাদের সাধারণত ইফতার মাহফিলে ডাকলে একপাশে বসিয়ে খাবার দিয়ে বিদায় করে দিতো আয়োজকরা। এখানে একবারে ভিন্ন। এমপি সাহেব অতিথির আসনে বসেছেন। পাশেই আমরা সবাই বসেছি। তার অতিথিতায়নে আমরা মুগ্ধ। আমরা জন্য এবং প্রধানমন্ত্রীর দোয়া করবো।


আয়োজকরা বলছেন, স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের নির্দেশনায় ২ শতাধিক এতিম শিশুর জন্য উন্নত মানের খাবার দিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। সুযোগ পেলেই তিনি এমন ব্যতিক্রম আয়োজন করতে পছন্দ করেন।


ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য বলেন মাজহারুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আমি এতিম শিশুদের একবেলা উন্নত মানের খাবার দিয়ে ইফতারের আয়োজন করেছি। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এতিম শিশুদের জন্য কিছু করার চেষ্টা করেছি।


আরও খবর