সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

দাগনভূঞায় ৪ ডাকাত গ্রেফতার



দাগনভূঞা থানা এলাকা, সোনাগাজী, নোয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে ৪ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

 দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ নুরুল ইসলাম, এসআই(নিঃ)/ফখরুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ মহসিন, এসআই(নিঃ)/মোঃ শহীদ উল্যা গনের সমন্বয়ে গঠিত  দাগনভূঞা থানার তিনটি টিমে বিভক্ত হয়ে গত রবিবার দাগনভূঞা থানা এলাকায়, নোয়াখালী, সোনাগাজী ও ঢাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ৪ ডাকাতকে গ্রেফতার করে। ধৃত ডাকাতরা হল, শহিদ রানা(৩২), পিতা-দ্বীন মুহাম্মদ, সাং-সেকান্দরপুর, ২। কবির আহাম্মদ প্রকাশ (হাত কাটা কবির)(৫০), পিতা-মোঃ মোস্তফা, সাং-আজিজ ফাজিলপুর, উভয় থানা-দাগনভূঞা, জেলা-ফেনী, ৩। হায়দার হোসেন সুজন(৩৬), পিতা-শফি উল্যা, সাং-দক্ষিণ রাজারামপুর, ৮নং ওয়ার্ড, ৯নং মোহাম্মদপুর ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, ৪। মামুনুর রশিদ  (২৮), পিতা নুর আলম, মাতা নুরজাহান বেগম, গ্রাম পূর্ব মহেশ্বর, থানা সোনাগাজী, জেলা ফেনী। গ্রেফতারকৃত আসামী শহিদ রানা(৩২) ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে  স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামীদেরকে গ্রেফতার ও ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদেরক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। উলেখ্য যে, কবির আহম্মদ প্রকাশ (হাত কাটা কবির) এর বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীরা সংঘবদ্ধ হয়ে ফেনী জেলা ও নোয়াখালী জেলার বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ ছিনতাই করে থাকে।

Tag
আরও খবর