ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় কারিতাসের আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যরা মেলায় তাদের উৎপাদিত বিষমুক্ত কৃষি ফসল নিয়ে অংশ গ্রহন করে। মেলায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি, কলা, আলু,শিমুল আলু,বন আলু,পেঁপে,আনারস, কপি, কলা, বেগুনসহ নানা ফসলের বৈচিত্র্য সাজিয়ে বসে স্টল নিয়ে। প্রাণবন্ত এ কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। স্টল পরিদর্শন শেষে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বাঁধন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আলোক-৩ এর মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আদিবাসী নেত্রী পিউফিলোমিনা ম্রং, নারী নেত্রী সন্ধ্যা সিমসাং,শান্তি সাংমা, কারিতাসের সুষ্ময় নকরেক, লেয়া রেমা প্রমুখ। দিন ব্যাপী এ মেলার কৃষি ফসল ক্রয় করেন মেলায় আগতরা। এ সময় মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের কৃষক, সাংবাদিক শিক্ষক, কারিতাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিত ছিলেন।

আরও খবর