তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

কক্সবাজারে কাদায় জ্বলছে গ্যাসের আগুন

কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখতে ভিড় জমাচ্ছে এলাকার লোকজন।


মঙ্গলবার (১৯ মার্চ) বিকালের দিকে রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।


খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমিতে পানি পুট পুট করার দৃশ্য দেখতে পায়। কৌতূহলী হয়ে তিনি ঐ স্থানে হালকা মাঠে খনন করলে গ্যাসের গন্ধ অনুভব করায় সেখানে আগুন লাগালে মুহূর্তেই ধাও ধাও করে আগুন জ্বলে উঠে। এতে ধারণা করা হচ্ছে ঐ স্থানে গ্যাস রয়েছে।



মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ঘটনা স্থলে ভিড় জমায়।



এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর