নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে ২১ জেলের কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৫ জনকে সাতদিনের কারাদন্ড ও ৬ জনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে ভোলা সদর ও তজুমদ্দিনের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্টজাল, দুটি পাইজাল ও ১২টি ধরা জাল, একটি নৌকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে