ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ-চীন সম্পর্ক: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2024 07:40:26 am

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং মজবুত করতে কাজ করবে দুই দেশের তরুণরা। তাদের উদ্ভাবনি শক্তি, উদ্দীপনার ওপর ভর করে তৈরি হবে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকার বারিধারায় চীনা দূতাবাস আয়োজিত ‘রামাদান গ্যাদারিং উইথ চায়না’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, সামরিক, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও বিদেশি মিশনের দেড় শতাধিক যুব প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। ইয়াও ওয়েন বলেন, যে কোনো দেশকে এগিয়ে নিতে সব সময়ই তরুণরাই মূল ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তিনি আরো বলেন, ‘এই অর্জন সাড়ে চার কোটি বাংলাদেশি তরুণের সক্রিয় ভূমিকা থেকে অবিচ্ছেদ্য। তারা প্রাণশক্তি ও উদ্ভাবনী চেতনায় পূর্ণ এবং স্মার্ট বাংলাদেশ ও সোনার বাংলা নির্মাণকে এগিয়ে নেওয়ার মেরুদণ্ড। ’ রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে যুব বিনিময়কে আরো জোরদার করতে, তাদের সম্ভাবনাকে উদ্দীপিত করতে এবং দুই দেশ ও বিশ্বব্যাপী ভবিষ্যৎ উন্নয়নে নতুন আশা ও ইতিবাচক শক্তির ইনজেক্ট করার জন্য উন্মুখ।’ অনুষ্ঠানে চীনা দূতাবাসের তরুণ কূটনীতিকরা ব্যবসা-বাণিজ্য ভ্রমণ তথ্য প্রযুক্তিসহ একাধিক খাতে বাংলাদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং আগামীর সম্ভাবনার বিভিন্ন খাতের কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হবে চতুর্থ শিল্প বিপ্লব। তরুণ কূটনীতিকরা দাবি করেন, চীনের মতোই বাংলাদেশও জিডিপিকে এগিয়ে নিতে হলে তরুণদের অংশগ্রহণের কোনো বিকল্প নাই। তারা বিশ্বের বিভিন্ন দেশে চীনের বিনিয়োগের চিত্রও তুলে ধরেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে