ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হুয়াওয়ের বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2024 05:26:52 pm

হুয়াওয়ে সম্প্রতি বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে ডেটা সেন্টারখাতে প্রতিষ্ঠানটির বিশেষ অর্জন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সহযোগীদের স্বীকৃতি দেওয়া হয়। একইসাথে অনুষ্ঠানে উপস্থিত সহযোগীরা হুয়াওয়ে ডেটা সেন্টারের পণ্য এবং পরিষেবা নিয়ে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

 


২০২৩ সালে হুয়াওয়ে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে উন্নত ডেটা সেন্টার প্রযুক্তি প্রয়োগ করেছে। বিভিন্ন শিল্পের বিশেষ প্রয়োজন অনুসারে উদ্ভাবনী সমাধান প্রদানে দক্ষতা প্রদর্শনেও সক্ষম হয়েছে হুয়াওয়ে। এরকম একটি উদ্যোগ হলো আকিজ সিরামিকসের জন্য লিথিয়াম ব্যাটারি সলিউশনসহ একটি যুগান্তকারী ২.৮ মেগাওয়াট ইউপিএস স্থাপন। এছাড়া হুয়াওয়ে নিয়ে এসেছে ফিউশনমডিউল ৮০০ মডুলার ডেটা সেন্টার, যাতে রয়েছে স্বল্প স্থানে ব্যবহারের উপযোগী ডিজাইন এবং ইন্টিগ্রেটেড পাওয়ার ও কুলিং সলিউশন। এগুলি ব্যবসার পরিবর্তনশীল চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকর। হুয়াওয়ে বাংলাদেশে ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগীদের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। অনুষ্ঠানটিতে হুয়াওয়ে সেরা সহযোগীদেরকে বিভিন্ন প্রকল্পে তাদের ভূমিকা ও দক্ষতার জন্য পুরস্কৃত করে। 

 


হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, "আমরা হুয়াওয়ে বাংলাদেশ ডাটা সেন্টার সিরিমনি ২০২৪-এ প্রদর্শিত উল্লেখযোগ্য অর্জনগুলিকে উদযাপন করতে পেরে আনন্দিত। ২০২৩ সালে প্রাপ্ত অর্জন আমাদের সহযোগী ও গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণের জন্য হুয়াওয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমরা সহযোগীদের নিরন্তর সমর্থন ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা পালন করেছে। উদ্ভাবন ও সহযোগিতার প্রতিশ্রুতিতে হুয়াওয়ে অবিচল রয়েছে। আমরা বাংলাদেশে এবং এর বাইরেও ডেটা সেন্টার শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি।"

 


স্টুডিও ইনোভেশন লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, "এই স্বীকৃতি অর্জন করতে পারায় আমরা নিজেদের সম্মানিত মনে করছি। কেবল আমাদের এই অর্জনকে উদযাপন করা নয় বরং হুয়াওয়ের সাথে আমাদের মজবুত সহযোগিতার বিষয়টি তুলে ধরার জন্য এই আয়োজন। হুয়াওয়ের পক্ষ থেকে সরবরাহ করা যুগান্তকারী সলিউশন্স আমাদের সফলতার পাশাপাশি গ্রাহকদের চাহিদা মোকাবেলায় ও আমাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেটা ইন্ডাস্ট্রিতে আরও উদ্ভাবন আনতে আমরা সামনের দিনগুলোতেও হুয়াওয়ের সাথে যে্ৗথভাবে কাজ করতে চাই।"

 


হুয়াওয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য স্মার্টলি, এডজ কম্পিউটিং ও ব্রাঞ্চ আউটলেটের জন্য স্মার্ট স্মল ডেটা সেন্টার সলিউশন ফিউশনমডুউল৮০০, মিডিয়াম সাইজ ডেটা সেন্টার ও জরুরি ভিত্তিতে বিদ্যুত সরবরাহের জন্য মডুলার ইউপিএস সলিউশন্স ইউপিএস৫০০০-ই এর মতো ডেটা সেন্টার সলিউশন নিয়ে এসেছে। হুয়াওয়ে বাংলাদেশ ডেটা সেন্টার সিরিমনি ২০২৪-এ গত বছর অর্জনগুলোকে উদযাপনের পাশাপাশি আগামীতে ডেটা সেন্টার শিল্পে উদ্ভাবন ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে